ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশকে রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

 

ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশকে রাজি করাতে কূটনীতিকদের নির্দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর


                যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওফাইল ছবি: রয়টার্স
পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যকার সম্পর্ক ভেঙে দেওয়া এবং দেশটির নৌবাহিনীর সক্ষমতা কমিয়ে আনা।

আরও পড়ুন
যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র
১৯ ঘণ্টা আগে
যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র
বার্তায় বলা হয়েছে, ‘কূটনৈতিক দপ্তরগুলো নিজেদের মতো করে এই পরামর্শমূলক প্রচেষ্টাগুলো ইসরায়েলি সমকক্ষ কূটনীতিকদের সঙ্গে সমন্বয় করে নেবে।’ এতে আরও বলা হয়েছে, আলোচনার এই মূল বিষয়গুলো বাদ দেওয়া যাবে না।

এ ছাড়া যেসব দেশ এখনো আইআরজিসি এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি, সেসব দেশে থাকা কূটনীতিকদের দ্রুত তা করার জন্য সরকারগুলোকে উৎসাহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর সপক্ষে প্রয়োজনীয় যুক্তি তুলে ধরতে বলা হয়েছে।

তারবার্তায় বলা হয়েছে, ‘এ ধরনের তালিকাভুক্তি ইরান সরকারের ওপর চাপ বাড়িয়ে দেবে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করার সক্ষমতা সীমিত করবে, যা আপনাদের জনগণের নিরাপত্তা ও সুরক্ষাকে বিঘ্নিত করছে।’

বার্তায় আরও বলা হয়, ‘আইআরজিসি সরাসরি বিদেশের মাটিতে সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে এবং নিয়মিত গোয়েন্দাগিরি ও প্রভাব বিস্তারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রগুলো সাধারণ মানুষকে আতঙ্কিত করতে এবং আপনাদের বেসামরিক নাগরিকদের ক্ষতি করার জন্য উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে।’

আরও পড়ুন
ট্রাম্প খুবই লেনদেননির্ভর, তাঁর সব কথা শুনতে বাধ্য নয় যুক্তরাজ্য: মন্ত্রী
১৬ মার্চ ২০২৬

Post a Comment

0 Comments